Friday, June 26, 2026

Viswabharati: হস্টেল খোলার দাবিতে বিশ্বভারতীতে উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভ-সংঘর্ষ

Date:

Share post:

হস্টেল খোলার দাবিতে বিক্ষোভ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি পড়ুয়াদের।

হস্টেল খোলার দাবিতে ফের ছাত্র বিক্ষোভ। উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে (Viswabharati)। গত বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে বিশ্বভারতী। কিন্তু এখনও বন্ধ বিশ্ববিদ্যালয়ের হস্টেল (Hostel)। এরই প্রতিবাদে থাকায় দফায় দফায় বিক্ষোভ দেখান পড়ুয়ারা। প্রথমে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) দফতরের সামনে বসে বিক্ষোভ শুরু করেন ৷ ছাত্র বিক্ষোভে উত্তাল হয় বিশ্বভারতী চত্বর। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে পড়ুয়াদের সঙ্গে বচসা বাধে। পরে ধস্তাধস্তি হয়।

পড়ুয়াদের বক্তব্য, এখন বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার জন্য পড়ুয়াদের ডাকা হচ্ছে। দূরদূরান্ত থেকে যেসব ছাত্রছাত্রী আসেন, তাঁদের থাকার জন্য হস্টেলই একমাত্র ভরসা। কিন্তু হস্টেল খোলা না থাকায় অনেক বেশি ভাড়া দিয়ে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে। অবিলম্বে হস্টেল খুলে দিতে হবে বলে দাবি জানান পড়ুয়ারা।



 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...