Monday, April 6, 2026

আনিস ছিলেন তৃণমূল সমর্থক! প্রমাণ দিলেন দেবাংশু ভট্টাচার্য

Date:

Share post:

এসএফআই, আইএসএফ নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন আনিস খান? তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গেই আনিস খানের (Anish Khan) যোগাযোগ ছিল তার প্রমাণ দিলেন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ছাত্রনেতা আনিস খান তাঁর খুব ফেবারিট ছিলেন।

আরও পড়ুন: Ukraine Russia: ‘আপনার বাহিনী ফিরিয়ে আনুন’,রাশিয়াকে আবেদন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের

বুধবার রাতে ফেসবুক লাইভে এসে দেবাংশু (Debangshu Bhattacharya) বলেন, “আনিস (Anish Khan) খান তৃণমূল কংগ্রেসের সঙ্গে ও দলের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করত।” এরপর তিনি একটি স্ক্রিনশট দেখান। তাতে লেখা ছিল, “এই বিজেপি আর নয়’ গানের কয়েকটি পংক্তি। আগামিদিনে কঠিন পথ, কে টানবে সুখের রথ। ভারতকে দেখাবে পথ, বাংলার তৃণমূল ছাত্র পরিষদ। এবং যুবক বাঁচে গতি ধাক্কায়, ছাত্র–যুব মমতাময়।”

আরও পড়ুন: আনিস-মৃত্যুতে ধৃত ২ পুলিশকর্মীকে আদালতে পেশ

দেবাংশু দাবি করেন, আনিস খান কোনও এক তৃণমূল কংগ্রেসের নেতাকে মেসেঞ্জারে এই মেসেজগুলি পাঠিয়েছিলেন। আগেই শোনা গিয়েছে, এসএফআই সমর্থক ছিলেন আনিস। আইএসএফ–ঘনিষ্ঠ ছিলেন বলে ইতিমধ্যেই দাবি করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে বিজেপি তাদের দলের সদস্য বলে এখনও দাবি করেনি। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) পুলিশ প্রশাসনকে আনিস-হত্যাকাণ্ডের কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় এ কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...