Saturday, April 4, 2026

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হল ‘মহিষাসুরমর্দ্দিনী’

Date:

Share post:

১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেল রঞ্জন ঘোষের ছবি ‘মহিষাসুরমর্দ্দিনী’। ছবিটিতে মুখ্য ভুমিকায় আভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ‘মহিষাসুরমর্দ্দিনী’ । দেশে -বিদেশে প্রচুর চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তবে তার মধ্যে মাত্র ৪৬ টি ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসার অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত। তারমধ্যেই রয়েছে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবছর অনুষ্ঠিত হবে ৩ থেকে ১০ মার্চ।

 

‘মহিষাসুরমর্দ্দিনী’ র পরিচালক রঞ্জন ঘোষ বলেন, ভারতীয় সিনেমার বিভাগে মনোনীত হলেই বর্তে যেতাম। সেটা যে এশিয়ান ছবির বিভাগে মনোনীত হবে তা কস্মিনকালেও ভাবিনি। এই বিভাগে সিলেক্ট হওয়া মানে ভারতের প্রতিনিধিত্ব করা। তাই আমি খুবই আপ্লুত।’ ফিল্ম ফেস্টিভাল সিলেকশন হলে কিছু সিনেমা বিশেষজ্ঞের কাছে ছবিটা পৌঁছায় যাঁরা স্বীকৃতি দিচ্ছেন যে ছবিটা ভালো। সেখানে ফিল্ম ফেস্টিভ্যালের গুরুত্ব, এটা থেকে আমরা উৎসাহ পাই। মনোনয়নই উৎসাহের কারণ হয়ে ওঠে। পাশাপাশি দর্শকের কাছে বার্তা যায় যে এই সিনেমাটি ভালো ও উৎকর্ষ মানের। আপনারা দেখতে পারেন। অনেক সময়ই ট্রেলার দেখে দর্শকেরা বুঝতে পারেন না এটা ভালো না খারাপ হবে, তাঁদের জন্য ফেস্টিভালে সিলেকশনটা গুরুত্বপূর্ণ। পুজোর আগেই রিলিজ করার ইচ্ছা আছে। পুরোটাই আমার প্রযোজকের হাতে, তাঁরা চান পুজোর আগে রিলিজ করতে।

‘মহিষাসুরমর্দ্দিনী’ সম্পর্কে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন,’মহিষাসুরমর্দিনী নারীর ক্ষমতায়ন নিয়ে তৈরি একটি ছবি। এটা এক রাতের গল্প। ছবিতে প্রতিটি চরিত্রের মধ্যে সমাজের প্রতিফলন রয়েছে। মেয়েদের উপর চারিদিকে যে অত্যাচার চলছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। প্রতিটি চরিত্রকে দিয়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলানো হবে।’

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...