Saturday, June 13, 2026

Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

Date:

Share post:

বৃহস্পতিবার লখনউতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে প্রথম টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। এমনও অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মাত্র ৬৩ রান করলেই অনন্য রেকর্ড গড়বেন তিনি। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে হাজার রান পূর্ণ করবেন তিনি। শুধু তাই নয় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেই রান করতে পারলেই ছুয়ে ফেলবেন বাবর আজমকেও।

ভারতের অধিনায়ক হিসাবে টি-২০ ক্রিকেটে হাজারের বেশি রান রয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। বৃহস্পতিবার সেই তালিকায় ঢুকে পড়ার সুযোগ রয়েছে রোহিতের সামনেও। তৃতীয় অধিনায়ক হিসাবে সেই রেকর্ড গড়বেন রোহিত। ভারত অধিনায়ক হিসাবে এখনও অবধি ২৫টি ইনিংস খেলেছেন রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে সেই রান করতে পারলে পাক অধিনায়ক বাবরের সঙ্গে যুগ্ম ভাবে একই সংখ্যক ইনিংস খেলে হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন হিটম‍্যান।

শুধু তাই নয়, আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে হিটম‍্যান। ৩৭ রান করলে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সব থেকে বেশি রানের মালিক হবেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...