Tuesday, June 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এবারের আইপিএল যে মুম্বই এবং পুণে, এই দু’টি শহরে হবে, সে কথা আগেই জানা গিয়েছে। বোর্ডকর্তারাও সরকারি ভাবে সে কথা স্বীকার করে নিয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম মিলিয়ে হবে মোট ৫৫টি ম্যাচ।

২) সিএবি আয়োজিত মহিলাদের টি-২০ লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা ৭ উইকেটে হারাল রাজস্থান ক্লাবকে। এ বারেই প্রথম এই লিগ শুরু করেছে সিএবি। বুধবার কল্যাণী স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পায় মহমেডান।

৩) নেপালের জাতীয় দলের ডিফেন্ডার অনন্ত তামাং-কে সই করাল এসসি ইস্টবেঙ্গল। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি তিনি গোয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।

৪) সাংবাদিকের নাম বলেননি ঋদ্ধিমান সাহা। তবে কেন সাংবাদিক কী বলেছেন তা কেন সবার সামনে প্রকাশ করলেন তিনি? এই নিয়ে ঋদ্ধি বলেন, ওই সাংবাদিক যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিতেন তা হলে আমি কাউকে কিছু বলতাম না। কিন্তু তাঁর কথা থেকে স্পষ্ট তিনি ক্ষমা চাননি। তাই আমি সেটা সবাইকে জানিয়েছি।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...