রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন। যোধপুরের গ্রামীণ এলাকায় দুই বোনের আত্মহত্যা ঘিরে উত্তেজনা তুঙ্গে। অভিযোগ, বছরের পর বছর গণধর্ষণ ও ব্ল্যাকমেইলিং করা হচ্ছিল ২ বোনকে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। প্রথমে বড় বোন ও পরে ছোট বোন আত্মঘাতী হন। এর পরেই নড়চড়ে বসেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
Sponsored

গত ১১ এপ্রিল ছোট বোন পুলিশে অভিযোগ জানান মহিপাল নামের স্থানীয় এক ই-মিত্র সেবা কেন্দ্রের পরিচালক তাঁর দিদিকে ফাঁদে ফেলে গোপনে আপত্তিকর ভিডিও রেকর্ড করেছিলেন। তারপর সেই ভিডিওর ভয় দেখিয়ে মহিপাল এবং তাঁর সঙ্গীরা দীর্ঘ চার বছর ধরে ওই তরুণীকে লাগাতার ধর্ষণ করে এবং ব্ল্যাকমেল করে অনবরত টাকা আদায় করতে থাকে। পুলিশে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। নির্যাতন সহ্য করতে না পেরে গত ২০ মার্চ তিনি আত্মহত্যা করেন। শিবরাজ, গোপাল, বিজারাম, দিনেশ, মনোজ ও পুখরাজসহ মোট আটজনের নাম উল্লেখ করে অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হলেও এক মাসে পুলিশ কোনরকম সদর্থক পদক্ষেপ নেয়নি। আরও পড়ুন: ‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ
তরুণীর আত্মহত্যার পরে অভিযুক্তরা তাঁর বোনের দিকে নজর দেয়। বড়বোনের ভিডিওগুলি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছোট বোনকেও যৌন নির্যাতন করতে শুরু করে তারা। এফআইআর দায়ের করার পরও অভিযুক্তরা তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়েছে একাধিকবার। অবশেষে শুক্রবার ওই তরুণী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের বাবা। এমনকী গোটা ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
