Tuesday, June 9, 2026

Weather Forecast:পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা! রাজ্যজুড়ে আজ থেকেই বৃষ্টি

Date:

Share post:

ফাগুনের শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস তিলোত্তমায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে শীতের আমেজের পাশাপাশি কুয়াশার চাদরে ঢেকেছিল গোটা শহর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল শুক্রবার বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারেও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। আগামিকাল, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি, ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই জোড়া ফলায় ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহেও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার কোনও সম্ভাবনা নেই।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...