Tuesday, June 9, 2026

Russia-Ukraine:তৃতীয় বিশ্বযুদ্ধ? ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

Date:

Share post:

শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করে দিল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। কৃষ্ণসাগরে বাজল রণডঙ্কা।।আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে দিল রাশিয়া। তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ? আন্তর্জাতিক মহলের ধারণা অনেকটা সেইরকমই। যার প্রভাব গোটা বিশ্বজুড়েও পড়তে বাধ্য।

আরও পড়ুন:Russia – Eucraine : জল -স্থল থেকে নির্ভুল নিশানায় ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া দিচ্ছে মস্কো, উদ্বিগ্ন পশ্চিমী দেশগুলো

রুশ প্রেসিডেন্ট পুতিন এদিন একলাইনের একটি বার্তা দিয়েছেন, আর সে বার্তা হল, সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। যারা এই অভিযানে বিরধিতা করবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হল, কোন যুক্তিতে এই যুদ্ধা বা আক্রমণ? রাশিয়ার পক্ষে যুক্তি, পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই রাশিয়ার এই সিদ্ধান্ত। এদিন পুতিন তাঁর আন্তর্জাতিক বার্তায় ইউক্রেনের সেনাকেও আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন।


বুধবারই ইউক্রেনের বিরোধীরা সরকারিভাবে রাশিয়ার সাহায্য চায়। আর সেই অনুরোধ আসার পরেই রাশিয়া কালক্ষেপ করেনি। যদিও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি অনুরোধ জানান, ইউক্রেন আক্রমণ না করার জন্য। কিন্তু পুতিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। আকাশপথ বন্ধ করে দেওয়ার পরেও জেলেনস্কি রাশিয়ার হামলা রুখতে পারলেন না । ইউক্রেনের উপর চাপ বাড়াতে ইতিমধ্যে পুতিন দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়েছিলেন।সেইসঙ্গে বলেছিলেন, ইউক্রেন আমেরকার হাতের পুতুল এবং দেখার বিষয়। এবং দেখার বিষয় আমেরিকার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে? সেই সম্ভাবনাই প্রবল হচ্ছে। ফলে বিশ্বযুদ্ধের কয়াল দামামা। তার কারণ আমেরিকার সঙ্গে আরও দশটি দেশ ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...