Saturday, April 4, 2026

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: রেকর্ড দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের, ভারতে কী কী জিনিসের দাম বাড়বে?

Date:

Share post:

ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে ইউক্রেনের পরিস্থিতি৷ রাশিয়া ইউক্রেনে (Russia- Ukraine War) হামলা চালাতেই রেকর্ড দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে৷ ২০১৪ সালের পর যা সর্বোচ্চ৷

রেন্ট ক্রুড এশিয়ার প্রথম দিকের বাণিজ্যে ব্যারেল প্রতি ১০১.৩৪ ডলারে পৌঁছেছে, যা সেপ্টেম্বর ২০১৪ এর পর থেকে সর্বোচ্চ। পাকিস্তানে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬০ টাকায়। যদিও ভারতে নির্বাচনের কারণে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আগামী মাসে পাঁচ রাজ্য নির্বাচন শেষ হওয়ার পর দেশে পেট্রোল এবং ডিজেলের দাম দ্রুত বাড়বে। মুদ্রাস্ফীতির বড় ধাক্কা খেতে চলেছে দেশবাসী।

কী কী জিনিসের দাম বাড়তে পারে ভারতে?

বিশেষজ্ঞদের আশঙ্কা, সিএনজি, পিএনজি-র মতো বাড়িতে ব্যবহৃত জ্বালানির দামও বাড়তে পারে৷ এছাড়া অপরিশোধিত তেলের দাম বাড়লে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকির পরিমাণও বাড়ানোর প্রয়োজন হতে পারে৷

আরও পড়ুন: সামরিকের পর এবার ইউক্রেনে উপর সাইবার হামলা রাশিয়ার !

বাড়তে পারে প্যালাডিয়াম বলে গাড়ি নির্মাণ এবং মোবাইল ফোনে ব্যবহৃত একটি ধাতুর দাম৷ আগের কয়েখ সপ্তাহে প্যালাডিয়ামের দাম অনেকটাই বেড়েছে৷ কারণ রাশিয়া প্যালাডিয়ামের বৃহত্তম রফতানিকারী দেশ৷ রাশিয়ার উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কাতেই বেড়ে গিয়েছে প্যালাডিয়ামের দাম৷

আন্তর্জাতিক গবেষণা সংস্থার মতে অপরিশোধিত তেলের দামের ওপর নজর রাখলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। গোল্ডম্যান শ্যাক্স বলেছিল,  ২০২২ সালে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি ১০০ ডলার ছুঁয়ে যাবে। ঠিক তাই হয়েছে।

বৃহস্পতিবার লেনদেনের সময়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪.৩৯ শতাংশ বেড়ে ১০১.০৯ ডলার ছুঁয়েছে। একই সময়ে, ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪.৩৩ শতাংশ বেড়ে ৯৬.০৯ ডলার হয়েছে। যুদ্ধ ঘোষণার পর ইউক্রেনের ১১টি শহরে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া (Russia- Ukraine War)। এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরগুলোকে টার্গেট করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দেশটির নৌবাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে। কিয়েভ এবং খারকিভে ইউক্রেনের সামরিক কমান্ড পোস্ট বড়সড় রকেট হামলায় ধ্বংস হয়ে গিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...