Saturday, April 4, 2026

সামরিকের পর এবার ইউক্রেনে উপর সাইবার হামলা রাশিয়ার !

Date:

Share post:

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে টানাপড়েন যখন একটু একটু করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে ঠিক তখনই আমেরিকা সতর্কবার্তা দিয়েছিল ইউক্রেনে সাইবার হামলা চালাতে পারে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়া সামরিক অভিযান চালানোর পর পরই ইউক্রেনের নিরাপত্তা, অভ্যন্তরীণ, বিদেশ এবং শিক্ষামন্ত্রকের সরকারি ওয়েবসাইটগুলি একের পর এক কাজ করা বন্ধ হতে থাকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়ার পাশাপাশি সাইবার হামলা চালিয়ে ইউক্রেনকে দুর্বল করতে চাইছে রাশিয়া।

এই ম্যালওয়ার ব্যবহার করে সিস্টেমের সমস্ত তথ্য মুছে ফেলা হয়। ওয়াইপার ম্যালওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মুছে যাওয়া তথ্য কোনও ভাবেই উদ্ধার করা সম্ভব নয়। শুধু তাই নয়, গোটা সিস্টেমকে পঙ্গু করে দেবে এই ম্যালওয়্যার। এ রকম যুদ্ধ পরিস্থিতিতে এই ম্যালওয়্যার হামলাকারী দেশগুলির কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওয়াইপার ম্যালওয়্যার ব্যবহার করলে কে বা কারা এই সাইবার হামলা করছে তার কোনও প্রমাণই থাকবে না। আর সেই সুযোগ নিয়েই গুপ্তঘাতকের মতো হামলা চালাতে চাইছে রাশিয়া। যে সিস্টেমের মাধ্যমে তথ্য উদ্ধার করা সম্ভব, সেই সিস্টেমেকেও বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ম্যালওয়্যার সফটওয়্যার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...