Saturday, April 4, 2026

Icc: কোভিডের কথা মাথায় রেখে মহিলা বিশ্বকাপে বড় সিদ্ধান্ত নিল আইসিসি

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল আইসিসি (Icc)। কোভিডের (Covid 19) কথা মাথায় রেখে মহিলা বিশ্বকাপে ( Women World Cup) সর্বনিম্ন ৯ জন ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত নিল আইসিসি। যাতে কোনও ভাবেই টুর্নামেন্টে ব্যাঘাত না ঘটে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে।

এই নিয়ে এদিন আইসিসির এক কর্তা বলেন, “কোভিড পরিস্থিতিতে আমাদের নিয়মে কিছুটা ছাড় দিতে হয়েছে। বিশ্বকাপের দলে বেশি ক্রিকেটার রাখতে পারবে দলগুলি। তবে মূল স্কোয়াড ১৫ জনেরই হবে। বাকিদের রিজার্ভ হিসাবে রাখা হবে। দরকার পড়লে তাঁদের মূল দলে অন্তর্ভুক্ত করা যাবে। টুর্নামেন্ট চলাকালীন কোনও ক্রিকেটার কোভিড থেকে সুস্থ হয়ে উঠলে তাঁকেও দলে ফেরানো যাবে। যদি কোনও দলের পরিস্থিতি খুব খারাপ হয় তা হলে প্রয়োজনে ৯ জনকে নিয়েও দল গড়া যাবে। সে ক্ষেত্রে ম্যানেজমেন্ট থেকে আরও দু’জনকে নেওয়া যাবে। তারা ব্যাট-বল না করলেও ফিল্ডিং করতে পারবেন। যাতে কোনও ভাবেই বিশ্বকাপে ব্যাঘাত না হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়ার কথা বিশ্বকাপ। ফাইনাল হবে ৩ এপ্রিল।

আরও পড়ুন:Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...