Monday, April 13, 2026

আলাপন মামলা: প্রাক্তন মুখ্যসচিবের আবেদনের উপর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

আলাপন বন্দ্যোপাধ্যায়ের(Alapan Banerjee) মামলা কলকাতা(Kolkata) থেকে দিল্লিতে(Delhi) সরানোর নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাট(CAT)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রাক্তন মুখ্যসচিবের সেই আবেদনের উপর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট(Delhi Highcourt)।

 

উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব থাকাকালীন প্রধানমন্ত্রীর ডাকা ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌–এ ক্ষতিপূরণ নিয়ে বৈঠকে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতা শাখায় মামলা দায়ের করেন আলাপন। এরপর কেন্দ্রীয় সরকারের অনুরোধে মামলাটিকে কলকাতা বেঞ্চ থেকে দিল্লি বেঞ্চে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ। প্রিন্সিপাল বেঞ্চের এই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আলাপন। কলকাতা হাই কোর্ট অবশ্য প্রিন্সিপাল বেঞ্চের ওই বদলির নির্দেশকে খারিজ করে দেয়। এরপর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায়কে খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, ওই মামলাটির সম্পর্কে কোনও রায় দেওয়ার এক্তিয়ার কলকাতা হাই কোর্টের নেই। এরপর প্রিন্সিপাল বেঞ্চের বদলির সিদ্ধান্তকে বিবেচনার জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। সেই মামলাতেই রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...