Sunday, June 21, 2026

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি থেকে পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

প্রায় দু’মাস পর অধ্যাপকের (Professor)পচাগলা দেহ উদ্ধার হল খড়্গপুর আইআইটি ( IIT Kharagpur)ক্যাম্পাস থেকে। ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবরগত প্রায় দু’মাস ধরে তাঁর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ডিপার্টমেন্টে (Department) যাতায়াত বন্ধ ছিল। এরপর করোনার (Corona)বিধিনিষেধ শিথিল হওয়ার পর ডিপার্টমেন্ট খুলে গেলেও ক্লাসে যাচ্ছিলেন না তিনি। বিষয়টি নজরে আসায় আইআইটি (IIT)কর্তৃপক্ষ তাঁর খোঁজ খবর করতে শুরু করে। এরপর বৃহস্পতিবার দুপুরে আইআইটি কর্তৃপক্ষের উপস্থিতিতে খড়্গপুর টাউন থানার(Kharagpur Town Police) তরফে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত অধ্যাপকের নাম সতীনাথ ভট্টাচার্য। বয়স আনুমানিক ৫২। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ছিলেন বলে জানা গেছে। অসুস্থতার কারণে মৃত্যু বলেই পুলিশ অনুমান করছে । তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য দেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Anis Death : হাইকোর্টের নির্দেশে সিটের কাছে আনিসের মোবাইল জমা দিল পরিবার

তবে ঘটনায় আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে যদিও কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর পুলিশ মৃত অধ্যাপকের আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

 

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...