Wednesday, June 24, 2026

Anis Death : হাইকোর্টের নির্দেশে সিটের কাছে আনিসের মোবাইল জমা দিল পরিবার

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশে সিটের সদস্যদের কাছে আনিস খানের মোবাইল জমা দিলেন মৃত ছাত্রনেতার পরিবার। শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া  উপ-সংশোধনাগারে  সিটের সদস্যদের হাতে মোবাইল হস্তান্তর করা হয়। আনিসের ব্যবহৃত মোবাইল নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিটকে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । আনিসের বাবা সালেম খান এবং দাদা সাবির খান প্রথম থেকেই জানিয়েছিলেন আদালত বললে বা সিবিআই তদন্ত করলে তবেই তাঁরা মোবাইল তাদের হাতে তুলে দেবেন। এদিন বিকেলেই উলুবেড়িয়া উপ-সংশোধনাগারে টি আই প্যারেডে যান আনিস খানের বাবা। তবে তিনি কাউকেই শনাক্ত করেননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, আমতায় আনিসের বাড়িতে গেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং  সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিকে শুক্রবারও ফের আনিসের মৃত্যুর প্রতিবাদে আমতা থানার সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠন। পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করে। ধুন্ধুমার কাণ্ড শুরু হয় আমতা থানা সংলগ্ন এলাকা জুড়ে।  বাম ছাত্র সংগঠনের নেতৃত্বে বার বার এই বিক্ষোভ অবরোধের জেরে আনিস মৃত্যু তদন্তের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। আনিসের  মৃত্যুর রহস্য উদঘাটনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  কড়া অবস্থান নিয়েছেন।  মুখ্যমন্ত্রী মৃত ছাত্রনেতার পরিবারকে আশ্বাস দিয়েছেন, যে নিরপেক্ষ তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্রুত কাজ শুরু করেছে সিট। যদিও, আনিসের পরিবারের তরফ থেকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা মিলছিল না বলে অভিযোগ উঠেছিল। তবে, মুখ্যমন্ত্রী দ্রুত তদন্ত শেষ করে ১৫দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...