Wednesday, June 24, 2026

Russia-Ukraine: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে নতুন সূচি উয়েফার, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম‍্যাচ হবে ফ্রান্সে

Date:

Share post:

গত বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। ইতিমধ্যে ইউক্রেনে যুদ্ধের ঘোষণা করায় বিশ্বের অধিকাংশ জায়গায় সমালোচিত হয়েচে রাশিয়া। আর ফুটবল জগতও এই বিষয়ে পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের। ইউরোপের এই কঠিন সময় যখন সামনে, তখন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হল উয়েফা।

সূচি অনুযায়ী, চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে। কিন্তু এই যুদ্ধকালীন জটিলতার কারণে উয়েফা রাশিয়া থেকে সরিয়ে নিতে বাধ‍্য হল ফাইনাল। নতুন সূচি অনুযায়ী উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্ক ডে প্রান্সে। শুক্রবার উয়েফার এক্সেকিউটিভ কমিটি একটি বিশেষ বৈঠকে বসে, আর সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় যে, সমস্ত উয়েফা প্রতিযোগিতায় যে সব রাশিয়ান ও ইউক্রেনিয়ান ক্লাবগুলি খেলছে, তাদের হোম ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে হবে। এছাড়াও সব শেষে, বৈঠকে ঠিক করা হয়, উয়েফা ও ফরাসি সরকার মিলে ইউক্রেনে আটকে পড়া ফুটবলার ও তাদের পরিবারকে উদ্ধার করে আনার চেষ্টা চালিয়ে যাবে।

আরও পড়ুন:IPL 2022: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২, ফাইনাল ২৯ মে

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...