Sunday, June 21, 2026

পুতিন হিটলার: যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ার রাস্তায় নেমে গ্রেফতার হাজার প্রতিবাদী

Date:

Share post:

ইউক্রেনের(ukraine) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া(Russia)। ইউক্রেনকে তিনদিক থেকে ঘিরে ধরে শুরু হয়েছে অসম যুদ্ধ। রাশিয়ার বেলাগাম হামলায় যখন পর্যুদস্ত ইউক্রেন ঠিক সেই সময়েই রাশিয়ার জন্য নেমে এল অস্বস্তি। নিজ দেশেই বিক্ষোভের মুখে পড়লেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin) সামরিক অভিযানের নির্দেশ দেওযার পর রাশিয়ার বিভিন্ন শহরে দেখা দিয়েছে যুদ্ধ-বিরোধী শ্লোগান। দাবি উঠেছে, পুতিন হিটলার। ওকে গ্রেফতার করা হোক। যদিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছপা হচ্ছে না পুতিন প্রশাসন।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি, মস্কোতে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন প্রায় হাজার দুয়েক বিক্ষোভকারী। পিটার্সবার্গেও প্রায় এক হাজার মানুষ যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। রাস্তায় নেমে যুদ্ধ চাই না, ধ্বনি তুলে সরব হয়েছেন হাজার হাজার মানুষ। রুশ সমাজকর্মীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকজনকে পথে নেমে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আর্জি জানিয়েছিলেন। যদিও এই বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দেখা গিয়েছে রুশ প্রশাসনকে। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদরত এক মহিলাকে টেনেহিঁচড়ে ভ্যানে তুলছে। আরও কয়েকজনকে ধরে জোর করে ভ্যানে তুলতেও দেখা গিয়েছে। সব মিলিয়ে এক হাজারেরও বেশি প্রতিবাদীকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে রুশ বাহিনী।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...