Saturday, April 4, 2026

IPL 2022: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২, ফাইনাল ২৯ মে

Date:

Share post:

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022)। ফাইনাল হবে ২৯ মে। করোনা (Corona) অতিমারির সতর্কতার কারণে আইপিএলের ৭০ টি ম‍্যাচ এবার হবে, মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ডি ওয়াই পাটিল, এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। যদিও নকআউট পর্বের ম‍্যাচ কোথায় হবে তা এখনও জানানো হয়নি। শুক্রবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের ( BCCI) তরফ থেকে। চলতি বছর থেকে ১০ দলে হতে চলেছে দেশের এই জনপ্রিয় ক্রিকেট লিগ।

চলতি আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ২০ টি ম‍্যাচ, ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ২০ টি ম‍্যাচ। এদিকে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে ১৫ টি ম‍্যাচ এর্ব পুনে স্টেডিয়ামে হবে ১৫ টি ম‍্যাচ।

এদিকে প্রত্যাশা মতই, ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে চলতি আইপিএলে। বিজয়ী হওয়া ও রানার্স হওয়ার উপর নির্ভর করে দলগুলিকে ভাগ করা হয়েছে। এবার প্রতিটি দল তার গ্রুপের দলগুলির বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে, আর দ্বিতীয় গ্রুপে একই সারিতে থাকা দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। আর দ্বিতীয় গ্রুপের বাকি চার দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ।

এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপগুলি –

গ্রুপ এ – মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস।

গ্রুপ বি – চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স।

এদিন বিসিসিআইয়ের  তরফে বলা হয়েছে, ‘”আইপিএলের পঞ্চদশ সংস্করণ হবে জৈবদুর্গের মধ্যে। বিমান যাত্রা না থাকায় এবার করোনা ছড়িয়ে পড়ার ভয় কম। এর ফলে লিগ পর্বে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।”

আরও পড়ুন:Mirabai Chanu: সিঙ্গাপুর ওয়েটলিফটিং-এ সোনা জয় মীরাবাই চানুর, যোগ্যতা অর্জন করলেন কমনওয়েলথ গেমসে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...