Monday, April 13, 2026

Ukraine Russia:চেরনোবিলের পরমাণু শক্তির বিকিরণ পঙ্গু করতে পারে ইউরোপকে

Date:

Share post:

ইউক্রেনের আকাশে বাতাসে এখন বারুদের গন্ধ। একের পর এক ক্ষেপনাস্ত্রের বর্ষণ চালাচ্ছে রাশিয়া। সামরিক শক্তির দিক থেকে রাশিয়ার থেকে দুর্বল হলেও মাথা নোয়াতে নারাজ ইউক্রেন। একাই রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। বেলারুশ পেরিয়ে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর সীমান্ত দিয়ে ঢুকে চেরনোবিলের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের একাংশ দখল করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইউক্রেন সরকারের তরফে জানান হয়েছে, আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে পারে অত্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্য থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর বিকিরণ। যা গোটা ইউরোপকে কয়েক হাজার বছরের জন্য পঙ্গু করে দিতে পারে।একই আশঙ্কা করছেন বিজ্ঞানীরাও।

আরও পড়ুন: ইউক্রেনে আটকে পড়া বঙ্গের বাসিন্দাদের জন্য খোলা হল কন্ট্রোল রুম, রইল নম্বর


ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখ্য উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলেছেন, ‘‘চেরনোবিল পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। প্রচুর রুশ সেনা ঘিরে ফেলেছে কেন্দ্রটিকে। এলোপাথাড়ি গুলি, গোলা ছুড়ছে রুশ সেনারা। ছোড়া হচ্ছে প্রচুর ক্ষেপণাস্ত্র, ছুটে আসছে কামানের গোলা। তাতে যে কোনও মুহূর্তে ফাটল ধরতে পারে পারমাণবিক বর্জ্য রাখার এলাকার প্রাচীরে। প্রকোষ্ঠগুলিতে। বেরিয়ে আসতে পারে রাশি রাশি তেজস্ক্রিয় বর্জ্য।’’

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...