Monday, April 6, 2026

Ukraine Russia: পুতিনের সঙ্গে সব আলোচনা শেষ, রাশিয়ার ওপর জারি একাধিক নিষেধাজ্ঞা:বাইডেন

Date:

Share post:

চরম হুঁশিয়ারি দেওয়ার পরও ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তাই মস্কোর সঙ্গেও আলোচনার দরজা বন্ধ করে দিল হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, পুতিনের সঙ্গে আর আর কোনও আলোচনার পরিকল্পনার পরিসর নেই। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞাও ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন:পুতিনকে ইউক্রেনে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা মোদির

যুদ্ধের আবহে আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা এনেছিল। বৃহস্পতিবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের দিনই যুক্ত হল আরও কয়েকটি নিষেধাজ্ঞা। বাইডেন রাশিয়ার বিরুদ্ধে নতুন যে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, তাতে রয়েছে চারটি বড় ব্যাঙ্কের সম্পত্তি ‘ব্লক’ করা, রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করা এবং গোষ্ঠীশাসনে অনুমোদন দেওয়া। বাইডেনের তীব্র কটাক্ষ, ‘‘ইউক্রেনে আগ্রাসনের পর আন্তর্জাতিক মঞ্চে জাতিচ্যুত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট।’’তিনি আরও বলেন , ‘‘রাশিয়ার সঙ্গে আর কোনও আলোচনা নেই।’’

বাইডেনের হুঁশিয়ারি শুধু রাশিয়া নয়, তাদের ইউক্রেন আগ্রাসনে যে দেশ সায় দেবে বা তাদের পাশে থাকবে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা। হোয়াইট হাউস থেকে ভাষণে তিনি বলেন, ‘‘যে দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই নগ্ন আগ্রাসনকে নৈতিক সমর্থন জানাবে, তাদেরও চিহ্নিত করা হবে।’’ এই মুহূর্তে যুদ্ধ এড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূ্র্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে তাঁর। ন্যাটো অন্তর্ভুক্ত দেশ এই যুদ্ধে শামিল হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। তবে সেনা কমান্ডোদের পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার এ নিয়ে ন্যোটোর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তাতে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত বাইডেনের।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...