Monday, April 6, 2026

Anis Khan: ময়নাতদন্তে ফের বাধা আনিসের পরিবারের, দেরি করিয়ে সিটকে অপদস্থ করার চক্রান্ত?

Date:

Share post:

আদালতের নির্দেশ রয়েছে, তবু সিটের (SIT)কাজে বারবার বাধা দিয়ে চলেছে মৃত আনিস খানের(Anis Khan) পরিবার। কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট (High Court)। শনিবার ভোরে সেই কাজ করতে যেতেই ফের সময় বুঝে অসুস্থ হয়ে পড়লেন আনিসের বাবা সালেম খান, সঙ্গে পরিবারের লোকজনদের নিয়ে অবরোধ। ফলে আদালতের নির্দেশ পালন করতে পারল না তদন্তকারী দল। কিন্তু শরীর খারাপ হলেও দেহ তুলে ময়না তদন্তে অসুবিধা কোথায়, তা স্পষ্ট হয়নি। ফলে শনিবার (Saturday)বিডিও ও সিটের (SIT) সদস্যদের ফিরতে হয়েছে।

পুলিশকে যেতে বাধা দেয় পরিবারের লোকজন। ছেলের দেহ কবর থেকে তুলতে অনুমতি দেননি আনিসের বাবা ও দাদা। তাদের বক্তব্য সিট নাকি দেহ চুরি করবে। সালেমের দাবি, দেহ তুলতে দেবেন, কিন্তু তিনি এখন অসুস্থ। দুদিন হাসপাতালে থাকলে ঠিক হবেন। তারপর আইনজীবীকে নিয়ে সোমবার কোর্টের নির্দেশ পালন করবেন। সিট দেহ চুরি করত, যদি পরিবারের লোকজন না থাকত। এদের বিশ্বাস করব কী করে? প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব। গ্রামবাসীদের অনেকের বক্তব্য আসলে তদন্তে বিলম্ব করে সিটকে অপদস্থ করার চক্রান্ত করছে সালেমের পরিবার।

STF: এসটিএফের জালে আরও এক KLO জঙ্গি, শিলিগুড়িতে চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ ছিল, আনিস খান (Anis Khan)মৃত্যুর তদন্ত করবে সিট(SIT)। দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। জেলা জজ বা তাঁর কোনও প্রতিনিধির উপস্থিতিতে দেহ তোলা হবে। সিটের আধিকারিক ছাড়াও আনিসের পরিবারে উপস্থিত থাকবে। দ্বিতীয় ময়নাতদন্তের পর দেহের ভিসেরা নমুনা সংরক্ষণ করা হবে। অন্যদিকে আনিসের উদ্ধার হওয়া মোবাইল ফোন হায়দরাবাদে পাঠানো হবে, নথি সংরক্ষণ করা হবে। সিট দু’সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট হাইকোর্ট ও মৃতের পরিবারের কাছে জমা দেবে।

 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...