Friday, June 26, 2026

STF: এসটিএফের জালে আরও এক KLO জঙ্গি, শিলিগুড়িতে চাঞ্চল্য

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে ফের কেএলও (KLO) জঙ্গিকে ধরল এসটিএফ। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকা থেকে মৃণাল বর্মন নামে ওই ব্যক্তিকে জঙ্গি কার্যকলাপে জড়িত অভিযোগে আটক করা হয়।

শিলিগুড়ির (Siliguri) খালপাড়া এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এসটিএফের অভিযানে গ্রেফতার করা হয় অবিনাশ রায়কে। তাঁর থেকে খবর পেয়েই, মৃণাল বর্মনের খোঁজ পায় STF। সূত্রের খবর, জঙ্গি সংগঠনের জন্য টাকা তোলার কথা স্বীকার করেছেন অবিনাশ। তাঁকে জেরা করেই ফাঁসিদেওয়া থেকে মৃণালকে গ্রেফতার করে এসটিএফ। তিনি শিলিগুড়ি কান্তিদেওয়ার বাসিন্দা। এলাকারই ব্যবসায়ীদের থেকে জঙ্গি সংগঠনের নাম করে তিনি জোর করে টাকা তুলতেন বলে অভিযোগ। সেই টাকা দিয়েই বিহার থেকে অস্ত্র কিনতেন মৃণাল। পরপর এলাকা থেকে কেএলও-জঙ্গি ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...