Saturday, April 4, 2026

Ukraine Baby: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে জন্ম নিল ‘স্বাধীনতা’, মেট্রো স্টেশনের সাবওয়েতে খুশির হাওয়া

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) কিভ (Kyiv)-এ মেট্রো স্টেশনের (Metro Station) সাবওয়েতে হঠাৎ এক ঝলক খুশির হাওয়া। জন্ম নিল ‘স্বাধীনতা’। না কোনও চুক্তি বা যুদ্ধ সমাপ্তির ঘোষণা নয়, মেট্রো স্টেশনের সাবওয়েতে(Subway) জন্ম নিয়েছে এক শিশুকন্যা। সেদেশের পুলিশের টুইটার হ্যান্ডেলে শিশুর ছবি পোস্ট করে ঘটনাটি জানায়। তা দেখে অনেকেরই মতে, বিপদের মধ্যেও কোথাও স্বস্তি দেখা যাচ্ছে। এ যেন শান্তির প্রতীক। শিশুটির নাম দেওয়া হয়েছে মিয়া। তবে, নেটিজেনরা তাকে ডাকছেন স্বাধীনতা বলে।

রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে কিভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নেন বছর ২৩-এর ওই সন্তানসম্ভবা। কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। তাঁকে সাহায্য করতে পৌঁছয় ইউক্রেন পুলিশ। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরে, মা ও শিশুকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- LIC শেয়ার: ২০ শতাংশ প্রত্যক্ষ বিনিয়োগে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...