Saturday, March 14, 2026

Assembly: বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন ধনকড়! মুখ্যমন্ত্রীর ফোনের পরেও অনড় রাজ্যপাল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী ফোনের পরেও বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন রাজ্যপাল! বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) ফোন করে সেবিষয়ে কথা বলার পরেও বিষয়টি নিয়ে জলঘোলা করতে চাইছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) তিনি লেখেন, সাংবিধানিক বাধ্যবাধকতার দিক থেকে সেই অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। বরং মন্ত্রিসভার পাঠানো প্রস্তাব অনুযায়ী জারি করা নির্দেশিকা বহাল থাকছে।

৭ মার্চ বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে চেয়ে রাজ্য সরকারের পাঠানো প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল রাজভবন। মন্ত্রিসভার অনুমোদন থাকা পরের প্রস্তাবটি গ্রহণ করেন ধনকড়। কিন্তু তাতে ‘টাইপোগ্রাফিক’ ভুলে ৭ মার্চ বেলা ২টোর (PM) পরিবর্তে রাত ২টো (AM) ছাপা হয়ে যায়। ‘ভুল’ ধরেও রাত ২টোতেই অধিবেশন ডাকে রাজভবন। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন রাজ্যপালকে। পরে লিখিত ভাবে ‘টাইপোগ্রাফিক’ ভুলের কথা উল্লেখ করে তা সংশোধনের আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তা সত্ত্বেও রাজভবন জানিয়ে দেয়, সাংবিধানিক বাধ্যবাধকতার দিক থেকে সেই অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। বরং মন্ত্রিসভার পাঠানো প্রস্তাব অনুযায়ী জারি করা নির্দেশিকা বহাল থাকছে।

অনেক সময়েই এমন ছোটখাটো অনেক বিষয় রাজভবন ও সরকারের ফোনালাপেই মিটে যায়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের সঙ্গে সংঘাত জিউয়ে রাখতে চাইছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ফোনের পরেও সিদ্ধান্তে অনড় থাকাকে অসৌজন্যতা বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন- ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী হৃদরোগে আক্রান্ত, ওয়ার্ডে স্থগিত ভোট

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...