Wednesday, June 24, 2026

India Team: ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে  সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারতীয় দল, সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ

Date:

Share post:

শনিবার ধর্মশালায় শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ( T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। এই মুহূর্তে সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। শনিবার ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া রোহিত শর্মার (Rohit Sharma) দল।

চোট সারিয়ে  শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। লঙ্কানদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জাদেজার পারফরম্যান্স মনে ধরেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। তাইতো সাংবাদিক সম্মেলনে এসে সে কথা জানাতে ভুললেন না তিনি। রোহিত বলেন,” জাদেজার প্রত্যাবর্তনে আমরা খুব খুশি। তাই উপরের দিকেই ওকে ব্যাট করাতে চেয়েছি। আসন্ন ম্যাচগুলোতেও এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমি চাই জাদেজা উপরের দিকেই ব্যাট করুক। ব্যাটার হিসেবে ও খুবই উন্নতি করেছে। তাই আমরাও চেষ্টা করব ব্যাটার হিসেবেই ওকে যোগ্য মর্যাদা দেওয়ার। সাদা বলের ক্রিকেটে ওকে কী ভাবে চাইছি, তা পরিষ্কার করেই বলে দেওয়া আছে।”

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড। ডান হাতের কব্জিতে চোটের কারণে প্রথম ম্যাচে খেলেননি তিনি। এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন রুতুরাজ। শনিবার দ্বিতীয় ম্যাচের আগে এমনটাই জানিয়ে দিল বোর্ড। এদিন বোর্ডের তরফে সচিব জয় শাহ জানিয়েছেন, “প্রথম ম্যাচের আগে লখনউয়ে কব্জিতে ব্যথার কথা বলেন রুতুরাজ। বোর্ডের চিকিৎসকরা তাঁকে এমআরআই করাতে বলেন। রুতুরাজকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে। রুতুরাজের বদলে দলে এসেছেন ময়ঙ্ক আগরওয়াল। ধর্মশালায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ময়ঙ্ক। শেষ দুই টি-২০ ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে তাঁকে।”

আরও পড়ুন:Wrdhhiman Saha: ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি, গঠন করা হল তিন সদস্যের কমিটি, জানাল বিসিসিআই

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...