Saturday, April 4, 2026

আগামিকাল পঞ্চম দফায় ভোট উত্তরপ্রদেশে, ভাগ্য নির্ধারণ হবে ৬৯২ প্রার্থীর

Date:

Share post:

রবিবার পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব উত্তরপ্রদেশে (Uttar Prdaesh Assembly Election 2022)। ১২টি জেলার ৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামিকাল। ভাগ্য নির্ধারণ হবে ৬৯২ প্রার্থীর। আগামিকাল সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব (Uttar Prdaesh Assembly Election 2022)। সেখানে ভোট দেবেন ২ কোটি ২৪ লক্ষ মানুষ।

আগামিকাল, রবিবার অযোধ্যা-সহ অমেঠী, রায়বরেলী, সুলতানপুর, চিত্রকূট, বাহরাইচ, বরাবাঙ্কি, প্রতাপগড় এবং প্রয়াগরাজ এবং গোন্ডায় রয়েছে ভোট। সেই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েটরা। তালিকায় রয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য, কংগ্রেসের আরাধনা মিশ্র, প্রভাবশালী নির্দল প্রার্থী রঘুরাজ প্রতাপ সিং, রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং, নন্দগোপাল গুপ্ত নাদি, এবং রাজেন্দ্র প্রতাপ সিং যিনি মোতি সিং বলেও পরিচিত।

আরও পড়ুন-SFI-DYFI-র বিক্ষোভে রণক্ষেত্র পাঁচলা, পুলিশকে লক্ষ্য করে বোমা-ইট, পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর

২০১৭ সালে উত্তরপ্রদেশে গেরুয়া (BJP) ঝড়ের দাপটে উড়ে গিয়েছিলেন বিরোধীরা। কিন্তু গত পাঁচ বছরে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের প্রতি মানুষের বিশ্বাস একেবারে টলে গিয়েছে বলে আগেই জানিয়েছেন বিরোধীরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...