Saturday, June 27, 2026

SFI-DYFI-র বিক্ষোভে রণক্ষেত্র পাঁচলা, পুলিশকে লক্ষ্য করে বোমা-ইট, পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর

Date:

Share post:

ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে হাওড়ার পাঁচলায় SFI-DYFI-র বিক্ষোভে রণক্ষেত্র এলাকা। বিনা প্ররোচনায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরপর পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) নির্দেশে সিট (SIT) গঠন করে তদন্ত শুরু হয়েছে আনিস খানের মৃত্যুর। দ্রুত তদন্ত করছেন তদন্তকারীরা। কিন্তু সেই তদন্ত প্রক্রিয়ায় ব্যাহত করতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিরোধীরা। এই কারণে বারবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বাম-কংগ্রেস। শনিবার, পাঁচলায় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র ও যুব সংগঠন। ব্যারিকেড করে মিছিল রোখার চেষ্টা করে পুলিশ। এরপর ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইটবৃষ্টি করে SFI-DYFI। এরপর বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। পুলিশের গাড়িতে পরপর ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এরপর বাম ছাত্রনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে যান এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্ত-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...