Saturday, April 4, 2026

TMC Rally: ইউক্রেনে শান্তির দাবিতে রাজপথে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

“যুদ্ধ নয়, শান্তি চাই”- এই দাবি নিয়েই কলকাতার রাজপথে মিছিল করলেন মহিলা তৃণমূলের (TMC) নেত্রী-কর্মীরা। শনিবার, হাজরা থেকে মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে পা মেলান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastider), মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya), শশী পাঁজা (Shashi Panja), বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, রত্না চট্টোপাধ্যায়-সহ নেত্রীরা। স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলেন পা মেলান অনেকেই।

ইউক্রেনে যুদ্ধ বন্ধের দাবির পাশাপাশি, সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...