Tuesday, June 23, 2026

IPL 2022: আইপিএল প্রোমোতে নবরূপে হাজির ধোনি

Date:

Share post:

খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরেও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা একটুও কমেনি। স্টার স্পোর্টসে আইপিএল ২০২২-এর যে নতুন প্রোমো সামনে এসেছে, তাতে সিএসকে অধিনায়ককে দেখা যাচ্ছে দুটি আকর্ষণীয় চেহারায়। এখনও পুরো প্রোমো প্রকাশিত হয়নি। কিন্তু টিজারেই ধোনি ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত তাদের নায়ককে দেখে।

আইপিএল এলেই ক্যাপ্টেন কুলকে সম্প্রচারকারী চ্যানেলের প্রোমোতে নানাভাবে দেখা যায়। এবার যেমন তাঁকে দেখা যাচ্ছে ‘মঙ্ক অবতার’ হিসাবে। যেখানে তিনি তাঁর ছাত্রদের ক্রিকেটের পাঠ দিচ্ছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় শো নার্কোস-এর জেভিয়ার পানার চরিত্রের অনুকরণে এই চরিত্রায়ণ বলে অনেকের মনে হয়েছে।
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চদশ আইপিএল। এবার লখনউ ও আমেদাবাদকে নিয়ে মোট দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। একেকটি দলকে মোট ১৪টি করে ম্যাচ খেলতে হবে। প্রত্যেকটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। ধোনির চেন্নাই সুপার কিংস রয়েছে ‘বি’ গ্রুপে হায়দরাবাদ, আরসিবি, পাঞ্জাব ও গুজরাট টাইটানসের সঙ্গে।

এদিকে, সিএসকে তাদের আইপিএল প্রস্তুতি সুরাটে করবে বলে ঠিক করেছে। সেখানকার লালভাই স্টেডিয়ামের পিচ যে মাটিতে বানানো হয়েছে, সেই মাটিতেই মুম্বইয়ের সব মাঠের পিচ হয়েছে বলে জানা গিয়েছে। এবারের আইপিএলের গ্রুপ লিগের খেলা হবে মহারাষ্ট্রের কয়েকটি মাঠে। নক আউট হবে আমেদাবাদে। একইরকম পিচে প্রস্তুতি হয়ে যাবে বলেই ধোনিরা সুরাটে ২ মার্চ থেকে প্রস্তুতি শুরু করবেন।

আরও পড়ুন- Book Fair: কোভিডের কারণে পিছিয়ে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...