Sunday, February 15, 2026

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: দ্বিতীয় উদ্ধারকারী বিমানে ভারতে ফিরলেন আরও ২৫০ জন

Date:

Share post:

‘অপারেশন গঙ্গা’র (Operation Ganga) অধীনে দ্বিতীয় উদ্ধারকারী বিমানে দেশে ফিরলেন ইউক্রেনে আটকে থাকা আরও ২৫০ জন ভারতীয়। গতকালই রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমান। সেটি রবিবার ভোরে দিল্লি (Delhi) বিমানবন্দরে অবতরণ করে। এদিন ভোরে দেশবাসীরা বিমান থেকে নামলে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। ইতিমধ্যেই তৃতীয় বিমানটিও রওনা দিয়েছে বুদাপেস্ট থেকে।

এর আগে ইউক্রেনে আটকে থাকা ২১৯ জন ভারতীয়কে নিয়ে শনিবার বুখারেস্ট থেকে দেশে ফেরে ‘অপারেশন গঙ্গা’র (Operation Ganga) প্রথম উড়ান। আটকে পড়া ভারতীয়দের নিয়ে তৃতীয় বিমানটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা দিয়েছে ভারতের (India) উদ্দেশ্যে।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আরও ভারতীয়দের ফিরিয়ে দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, “প্রত্যেক নাগরিক ভারতে ফিরেছে। অনুগ্রহ করে আপনার সকল বন্ধু এবং সহকর্মীদের এই বার্তাটি পাঠান যে আমরা তাঁদের সঙ্গে রয়েছি এবং তাঁদের নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা দিচ্ছি।”

 

২৪ ফেব্রুয়ারি ভোর থেকেই শুরু হয়েছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। এখনো পর্যন্ত এই যুদ্ধে মারা গিয়েছে ইউক্রেনের সেনাসহ বহু সাধারণ মানুষ। ইউক্রেনে এখনও পরিস্থিতি ঘোরালো। সেখান থেকে ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের।

 

spot_img

Related articles

গাজা নিয়ে জুরি বোর্ডের ‘অযৌক্তিক মন্তব্য’, বার্লিন ফেস্টিভাল ‘বয়কট’ বুকারজয়ী অরুন্ধতীর!

বার্লিন চলচ্চিত্র উৎসবে (Berlin film festival) গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য। সাত সদস্যের জুরি বোর্ডের তরফে বলা হয়েছে গাজার...

অনুশীলনে নেই তারকা বিদেশি, চোটের সমস্যার মধ্যেই ইস্টবঙ্গলের ভরসা অস্কারের বিকল্প নীতি

চোট আঘাতের সমস্যাকে সঙ্গী করেই আইএসএল(ISL) অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল(East Bengal)। সোমবার যুবভারতীতে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের(East Bengal) প্রতিপক্ষ...

কেন অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু? বিচ দেখতেই লাগবে ৩২ বছর! রইল কিছু তথ্য

ভেবে দেখুন তো এমন এক দেশের কথা, যেখানে আপনার পকেটের ২০ টাকার নোট মাঝখান থেকে ছিঁড়ে গেলে লোকসান...

প্রয়াণ দিবসে সন্ধ্যা, প্রতুল, বাপি স্মরণ: শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

তিন প্রখ্যাত সংগীত ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে তাঁদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে...