Wednesday, March 25, 2026

নজিরবিহীন! গ্রিড ফেলিওয়ের জেরে বিদ্যুৎহীন বাণিজ্যনগরী

Date:

Share post:

নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন দেশের বাণিজ্যনগরী।রবিবার সকালে আচমকাই মুম্বইয়ের একটা বড় অংশে বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে শহরবাসী। ফলে থমকে গিয়েছে ট্রেন চলাচলও। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে, টাটা বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার গ্রিড ফেলিওরের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে মুম্বইয়ের একটা বড় অংশ। তবে স্বাভাবিক ছন্দে বাণিজ্যিকনগরী ফিরিয়ে আনতে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন:একের পর এক EVM ভাঙা, মানুষের সমর্থন না পেয়ে নয়া কৌশল বিজেপির?

মুম্বইয়ের বৃহত্তম বিদ্যুৎ বণ্টন সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) জানিয়েছে, টাটাদের বিদ্যুৎ সংবহন পরিষেবা ব্যাহত হওয়ার জেরে এই বিপর্যয়। ফলে সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট-সহ বিশাল অংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জেরে চিকিৎসা পরিষেবা চালু রাখতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলি।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...