Wednesday, June 24, 2026

রাশিয়া- ইউক্রেন সেনার প্রবল লড়াই খারকিভ, কিভে, গ্যাসের পাইপলাইন ওড়াল পুতিন-সেনা

Date:

Share post:

রাশিয়া এবং ইউক্রেন (Russia-Ukraine War) সেনার প্রবল লড়াই চলছে খারকিভ (Kharkiv) এবং ইউক্রেনের রাজধানী কিভে (Kyiv)। পুতিনের (Russia President Vladimir Putin) সেনা একের পর এক রকেট হামলা চালিয়ে খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কিভে তেল ভান্ডারেও বিস্ফোরণ ঘটানো হয়েছে।

গতকাল, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ, তুরক্সের প্রেসিডেন্ট এর্দোয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে। ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁদের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে ফোন করে সে দেশ থেকে রাশিয়ার সেনা সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) তাঁর দেশের স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন, শীঘ্রই ইউক্রেনে অস্ত্র পাঠানোর। আমেরিকা ছাড়া জার্মানি এবং ফ্রান্সও অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা শুরু করেছে ইউক্রেনে।

আরও পড়ুন-রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: দ্বিতীয় উদ্ধারকারী বিমানে ভারতে ফিরলেন আরও ২৫০ জন

ইতিমধ্যেই রাশিয়াকে আর্থিক দিক থেকে পঙ্গু করার কাজ শুরু করেছে পশ্চিমের দেশ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন। রাশিয়ার ব্যাঙ্কগুলিকে আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন করার প্রস্তুতি চলছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...