Wednesday, June 24, 2026

Municipal Election 2022: নিজের বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি

Date:

Share post:

সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে চলছে রাজ্যের ১০৮টি পৌরসভার ভোটগ্রহণ (Municipal Election) পর্ব। তবে বিজেপির(BJP) বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। কোথাও অর্জুন সিং( Arjun Singh) তো, কোথাও দিলীপ ঘোষ(Dilip Ghosh) আবার কোথাও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC)পালে হাওয়া এতটাই বেশি যে, এই পৌরসভার ভোট বিরোধীদের কাছে কার্যত অস্তিত্বরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাই সম্মান বাঁচাতে মরিয়া বিজেপি সহ বিরোধীরা।

এরই মধ্যে বালুরঘাট (Balurghat)শহরের ২২ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর বুথে পুলিশের সঙ্গে বচসা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নিজের পাড়ার বুথেই পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে অজুহাত সুকান্তের। তাঁর বক্তব্য, বুথের ১০০ মিটারের মধ্যে ভিড় করছে বহিরাগতরা। অথচ তবুও পুলিশ চুপ, যা নিয়ে বচসা।

অন্যদিকে, তৃণমূলের প্রার্থী প্রদিপ্তা চক্রবর্তী পাল্টা বলেন, কেউ ভিড় করছে না। সবাই সাধারণ ভোটার। হার নিশ্চিত বলেই এই অভিযোগ করছে।

ভোট দিলেন তৃণমূলের ২ হেভিওয়েট প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ-রবীন্দ্রনাথ

এখানেই শেষ নয়। বালুরঘাট শহরে ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছে তৃণমূল। প্রতিবাদে রাতভর বিজেপির প্রার্থীর বাড়ির সামনে ধরনা দেন তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। তৃণমূলের অভিযোগ, খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও গেরুয়া শিবিরের প্রার্থী ভোটের আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করেছেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...