Wednesday, June 24, 2026

Election : কৃষ্ণনগরে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক বৃদ্ধর

Date:

Share post:

ভোট দিতে গিয়ে মৃত্যু হল ৯০ বছরের এক বৃদ্ধর। রবিবার সকালে পুরভোটের দিনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নদিয়ার কৃষ্ণনগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৯৬ নম্বর বুথে সকালে ওই  বৃদ্ধ ভোট দিতে যান। এর পরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই সামনে দাঁড়িয়ে থাকা ভোটকর্মীরা ওই  বৃদ্ধকে তুলে নিয়ে গিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে দেন। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে ওই ব্যক্তির নাম লক্ষীকান্ত সাহা। কদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাতটা থেকে ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ চলছে। কৃষ্ণনগর পুরসভাতেও এদিন সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ৯৬ নম্বর বুথের একটি প্রাথমিক বিদ্যালয় এদিন সকাল থেকেই চলছিল ভোটগ্রহণ। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লম্বা লাইন পড়েছিল। বৃদ্ধ অবস্থাতেও নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছিলেন লক্ষীকান্ত সাহা। শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে।’

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...