Tuesday, June 23, 2026

Adamas University : তরুণ প্রজন্মের ভবিষ্যত গঠনে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ 

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে (Adamas University)  ই-যুবা সেন্টারের (E-Yuva Centre) উদ্বোধন হল সোমবার ২৮ ফেব্রুয়ারি, জাতীয় বিজ্ঞান দিবসের শুভক্ষণে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর সমিত রায়, এন. আই. বি. এম. জি. এর প্রতিষ্ঠাতা -অধিকর্তা প্রফেসর পার্থপ্রতিম মজুমদার, আই. সি. এম. আর- এন. আই. ও. এইচ. এর অধিকর্তা ডঃ কমলেশ সরকার ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিদ্বজ্জনেরা ।

পশ্চিমবঙ্গে এই প্রথম (BIRAC) কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘বাইরাক’ (বি. আই. আর. এ. সি.) এর আর্থিক সহায়তায় জৈব প্রযুক্তির ফলিত গবেষণার এই নতুন উদ্যোগ স্থাপিত হল। নবীন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে চালিত করে শিল্পদ্যোগী গড়ে তোলা এই কেন্দ্রের মূল উদ্দেশ্য ।

ই-যুবা কেন্দ্রের মূখ্য সংযোগকারী ও সহযোগী অধিকর্তা ডঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান যে, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক স্তর, স্নাতকোত্তর ও পোস্টডক্টরাল পর্যায়ের ছাত্র -ছাত্রীদের স্কলারশিপ ও রিসার্চ গ্রান্ট পাওয়ার সম্ভবনা আছে। আবেদন করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২২।


 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...