Tuesday, June 23, 2026

তুমুল বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, হোস্টেল খোলার দাবিতে আন্দোলন পড়ুয়াদের

Date:

Share post:

করোনা সংক্রমণ কমে যাওয়ার পর গোটা দেশেই জনজীবন স্বাভাবিক হয়েছে। খুলে গিয়েছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। শুরু হয়েছে অফলাইন ক্লাস। কিন্তু খোলেনি বিশ্বভারতীয় হোস্টেল। এনিয়ে বৃহস্পতিবারের পর সোমবার ফের বিক্ষোভে নামে পড়ুয়ারা। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, দ্রুত হোস্টেল খুলতে হবে, অনলাইনে পড়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, অবিলম্বে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে। তাদের দাবি না মানলে বিশ্ববিদ্য়ালয় অচল করে দেওয়ার কথা আগেও জানিয়েছিল পড়ুয়ারা। সেই উদ্দেশ্যেই আজ সকাল থেকে ক্য়াম্পাসে জড়ো হয় পড়ুয়ারা। সকালে পাঠভবনে ঢুকতে গেলে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রথম বচসা ও পরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। শুরু হয় উপাচার্যের বিরুদ্ধে গো ব্য়াক স্লোগান।

এরপরই পাঠভবনের বিভিন্ন অফিস বন্ধ করে দিতে যায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। সেইসময় বিশ্বভারতীয় আধিকারীকদের সঙ্গে পড়ুয়াদের প্রবল বচসা হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ঠেলাঠেলি শুরু হয়। চিনা ভবন-সহ বিশ্বভারতীয় সব ভবনের পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়। তালা ঝুলিয়ে দেওয়া হল সব ভবনের গেটে। রেজিস্ট্রারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন- যুদ্ধের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাজার, ৩৮৮ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...