Tuesday, June 23, 2026

মঙ্গলবার রাজ্যের দুই বুথে পুনর্নির্বাচন, ঘোষণা কমিশনের

Date:

Share post:

রাজ্যের বিরোধীদের পাশাপাশি হিংসার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন খোদ রাজ্যপাল(Govornor)। যদিও কমিশনার সৌরভ দাস জানিয়ে দেন, জেলাশাসকদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে পুনর্নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন(EC)। এরপরই সন্ধ্যায় কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, আগামিকাল মঙ্গলবার রাজ্যের দুই বুথে হবে নির্বাচন। এদিন কমিশন জানিয়ে দিয়েছে, মঙ্গলবার ভোটগ্রহন হবে শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ও দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচন। যদিও বিরোধীদের তরফে হিংসার অভিযোগের ভিত্তিতে সোমবার নির্বাচন কমিশনারকে তলব করে পুনর্নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন বিকেলে রাজ্যপালের ডাকে রাজভবনে উপস্থিত হয়েছিলেন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, সেখানে রাজ্যপাল তাঁকে প্রশ্ন করেন, হিংসার আশঙ্কা থাকা সত্বেও কেন তা রুখতে পারল না কমিশন? কেন ইভিএম ভাঙচুর ও অশান্তির ঘটনা ঘটল? এর পাশাপাশি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর নির্বাচন কমিশনারের কাছে বেশ কয়েকটি জায়গায় পুনর্নির্বাচন চেয়ে বসেন স্বয়ং রাজ্যপাল। পাল্টা সৌরভ দাস রাজ্যপালকে জানান, এব্যাপারে একতরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যপালের নেই। জেলাশাসকদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে পুনর্নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন। পরে কমিশনের তরফে জানানো হয়, অনেকগুলো ইভিএম আংশিক ভেঙে গেলেও তা থেকে তথ্য বিনষ্ট হয়ে যায়নি। পাশাপাশি, জেলাশাসকরা জানিয়েছেন, ভোট গণনার সময় কোনও সমস্যা হবে না। পাশাপাশি জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে দুটি বুথে আবার ভোট করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...