Friday, June 26, 2026

Anis Update: দ্বিতীয়বার ময়নাতদন্ত: কবর থেকে তোলা হল আনিসের দেহ

Date:

Share post:

দেহ ফের শনাক্ত করলেন আনিস খানের বাবা সালেম খান।

 

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিস খানের দেহ। সোমবার, সকাল আটটা নাগাদ জেলা জজের উপস্থিতিতে দেহ তোলা হয়। ছিলেন সিটের (SIT) তিন সদস্যের দল। ছিলেন হাওড়ার বিএমওএইচ (BMOH) এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তবে, জেলা জজ না এলে দেহ কবর থেকে তুলতে দেবেন না বলে জানান আনিস খানের (Anis Khan) বাবা। বেলা ১২টা নাগাদ জেলা জজ পৌঁছলে তাঁর সামনেই কবর থেকে দেহ তোলার প্রক্রিয়া শুরু হয়। সাড়ে বারোটা নাগাদ পুরো প্রক্রিয়া শেষ হয়।

দেহ শনাক্ত করার জন্য সালেম খানকে (Salem Khan) যেতে বলেন সিট সদস্যরা। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি জানান, তাঁর বদলে যাবেন তাঁর বড়ছেলে এবং আনিসের কাকার ছেলে যাবেন।

আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী, শনিবার ভোরে তাঁর দেহ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেদিন ভোরে আনিসের গ্রামে পুলিশ পৌঁছলে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। ফলে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।

শনিবার আনিসের দেহ তোলায় বাধা পাওয়ার পরই রাজ্য পুলিশের তরফে টুইট করে এই ঘটনায় আদালতের নির্দেশকে অমান্য করার অভিযোগ তোলা হয়। সোমবার, আনিসের দেহ তোলা হল। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। দেহ এসএসকেএম-এ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...