Tuesday, April 7, 2026

Ukraine Russia:রুশ হামলায় পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান, ‘স্বপ্ন’ ফের গড়ে উঠবে বিশ্বাস ইউক্রেনের

Date:

Share post:

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন। রুশ কামান আর ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ মাথা গোঁজার ঠাঁই। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিভ, খারকিভ, ওডেসার মতো শহর। রুশ হামলায় ইতিমধ্যেই পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান ‘AN-225 Mriya’। রাজধানী কিভের কাছে রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় জ্বলে ওঠে বিমানটি। এই বিমানটি ছিল ইউক্রেনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির বিশালকার পণ্যবাহী বিমান।

আরও পড়ুন:রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানে ক্ষুব্ধ ইউক্রেন, সীমান্তে বেছে বেছে ভারতীয়দের বাধা সেনার

আশির দশকে সোভিয়েত জমানায় তৈরি করা হয়েছিল এই বিমান। বর্তমানে ইউক্রেনীয় সংস্থা ‘আন্তনোভ’ এই বিমানটি তৈরি করে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানান,কিভের কাছে একটি বিমানবন্দরকে কেন্দ্র করে রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে চলছে জোরদার লড়াই। তখনই রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় দাউদাউ করে জ্বলে ওঠে হস্টোমেল এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা বিমানটি।

ইউক্রেনের সরকারি ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, “বিশ্বের বৃহত্তম বিমানটিকে ওরা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ‘স্বপ্ন’ কখনও ধ্বংস হবে না।”

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...