Wednesday, June 24, 2026

খারকিভে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার: মৃত এক ভারতীয় পড়ুয়া, জানালো বিদেশ মন্ত্রক

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে যে ছবি উঠে আসছিল তাতে উদ্বেগ বাড়ছিল। এবার এল প্রথম মৃত্যুর খবর। কিভ দখলে মরিয়া রাশিয়ার সেনাবাহিনীর ব্যাপক বোমাবর্ষণে খারকিভে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। এই মৃত্যুতে শোক প্রকাশ করে এদিন টুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। এদিকে এখনো ইউক্রেনে আটকে রয়েছে হাজার হাজার ভারতীয় পড়ুয়া, এই মৃত্যুর পর প্রশ্ন উঠছে তাদের ভবিষ্যৎ নিয়ে।

এদিন বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে রাশিয়ার বোমাবর্ষণে আজ সকালে খারকিভে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রক মৃত পড়ুয়ার পরিবারের পাশে রয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের প্রতি আমরাও সমবেদনা জানাচ্ছি।” জানা গিয়েছে, কর্নাটকের বাসিন্দা মৃত ওই পড়ুয়ার নাম নবীন শেখরাপ্পা।

আরও পড়ুন:উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ১৮২ জন ভারতীয়

এদিকে পড়ুয়াদের ফেরাতে তৎপর ভারত সরকার মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে সরকার। দুই দেশের কাছে দাবি করা হয় অবিলম্বে ভারতীয় পড়ুয়াদের বের করে আনার জন্য। পাশাপাশি আটকে থাকা ভারতীয়দের জন্য এদিন ফের এক নির্দেশিকা জারি করা হয় দূতাবাসের তরফে। নির্দেশিকায় জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব আজ ভারতীয়দের কিভ ছেড়ে বেরিয়ে আসার জন্য। যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে ট্রেন না পেলে অন্য যেকোন ভাবে তারা যেন বেরিয়ে আসেন এ কথা জানিয়েছে দূতাবাস।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...