Wednesday, June 24, 2026

IPL 2022: হার্দিককে ধন্যবাদ দিয়ে নাম তুলে নিলেন জেসন রয়

Date:

Share post:

আইপিএল (IPL 2022) শুরুর আগেই ধাক্কা। বাবল ক্লান্তির জন্য এবারের আইপিএল (IPL 2022) থেকে সরে দাঁড়ালেন জেসন রয় (Jason Roy)। ইংল্যান্ডের মারকুটে ব্যাটারকে ২ কোটি টাকায় নিলাম থেকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। তিনি সরে দাঁড়ানোয় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। এই পরিস্থিতিতে রয়ের বদলির খোঁজে নেমে পড়েছেন গুজরাট কর্তারা।

আরও পড়ুন: শততম টেস্ট খেলতে নামছেন বিরাট, দর্শক না থাকায় হতাশা প্রকাশ গাভাসকরের

তবে এদিন একটি হৃদয়গ্রাহী বার্তায় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ধন্যবাদ দিয়ে আইপিএল থেকে নাম তুলে নেওয়ার কারণ জানিয়েছেন জেসন। সোশ্যাল মিডিয়া পোস্টে ইংলিশ তারকা ব্যাটার লিখেছেন, ‘‘গুজরাট ফ্যান এবং দলের সবার উদ্দেশে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, এই বছরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিককে নিলামে আমার উপর আস্থা রেখে দলে নেওয়ার জন্য। কিন্তু গত তিন বছর ধরে গোটা বিশ্বজুড়ে যে অবস্থা চলছে তাতে নিজেকে একটু হালকা রাখা জরুরি।’’ রয়ের সংযোজন, ‘‘আমি মনে করি, আমার পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার। একইসঙ্গে নিজের খেলার প্রতিও সময় দেওয়া প্রয়োজন আগামী ব্যস্ত সূচি মাথায় রেখে। তবে আমি টাইটানসের সমস্ত ম্যাচ দেখব এবং প্রথম বছরেই যাতে ওরা ট্রফি জিততে পারে, তার জন্য আমার সমর্থন থাকবে।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...