Wednesday, June 24, 2026

কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের দু’টি বুথে ফের হল ভোটগ্রহণ

Date:

Share post:

সোমবার, রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরে রাজ্যের দুটি পুরসভার দুটি ওয়ার্ডের ২টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সেইমতো মঙ্গলবার, কড়া নিরাপত্তার মধ্যে ফের ভোট (Repoll) হল শ্রীরামপুর (Shrirampur) ও দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার দু’টি বুথে।

এদিন শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের যুব কিশোর সংঘের ৭ নম্বর বুথে ফের নির্বাচন (Repoll) হচ্ছে। সকাল থেকেই ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিনের ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। শান্তিতেই মেটে ভোটপর্ব।

আরও পড়ুন: আনিস-কাণ্ডে মিছিল ISF-এর, ঘোলাজলে বাম ছাত্র-যুব সংগঠন

শ্রীরামপুরের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে লেক পয়েন্ট স্কুলের ৪ নম্বর বুথে শুরু হয় ভোটগ্রহণ। এই বুথের ভোটার সংখ্যা ৯৬১। সেখানেও কড়া নিরাপত্তার মধ্যে শেষ হয় ভোটগ্রহণ। রাতপোহালেই রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। এখন ফলাফলের প্রতীক্ষায় প্রার্থীরা।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...