Wednesday, June 24, 2026

শততম টেস্ট খেলতে নামছেন বিরাট, দর্শক না থাকায় হতাশা প্রকাশ গাভাসকরের

Date:

Share post:

টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে এবার শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। শুক্রবার থেকে চণ্ডীগড়ের (Chandigarh) মোহালিতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। আর প্রথম টেস্টের সব আকর্ষণ একজনকে নিয়ে। তিনি স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli)। কারণ, মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন অধিনায়ক। কিন্তু দেশের মাঠে দর্শকের সামনে বিরাট তাঁর সেঞ্চুরি টেস্ট ম্যাচ খেলতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

সুনীল (Sunil Gavaskar) বলেন, ‘‘যে কোনও খেলাতেই আপনি চাইবেন, মাঠে দর্শক থাকুক। সাম্প্রতিক সময়ে ভারত দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ খেলেছে। সেঞ্চুরি টেস্ট ভেরি ভেরি স্পেশ্যাল। এটা খুব হতাশাজনক যে, বিরাটের সেঞ্চুরি টেস্টে মাঠে কোনও দর্শক থাকবে না। কিন্তু আমার মনে হয়, সিদ্ধান্তটা বৃহত্তর স্বার্থেই নেওয়া হয়েছে। মোহালিতে কোভিড সংক্রমণ বেড়েছে। এই অবস্থায় যেহেতু সেখানে ম্যাচ হবে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে।’’

আরও পড়ুন: অ্যাস্টনকে খুনের হুমকি খারিজ, পাকিস্তানে নিরাপদেই রয়েছেন স্মিথ 

গাভাসকর চাইছেন, মাইলস্টোন টেস্টেই দীর্ঘ সেঞ্চুরির খরা কাটুক বিরাটের (Virat Kohli)। কিংবদন্তি ওপেনার বলছেন, ‘‘স্কুলজীবন থেকে ক্রিকেট খেলার পর দীর্ঘ পথ পেরিয়ে একশো টেস্ট খেলার সম্মান বিশেষ একটা অনুভূতি। আমি আশা করি, বিরাট ওর সেঞ্চুরি টেস্ট ম্যাচ সেঞ্চুরি করেই সেলিব্রেট করবে। খুব বেশি ব্যাটসম্যান এই কীর্তি গড়েনি। আমি জানি, কলিন কাউড্রে সম্ভবত প্রথম লোক যে একশো টেস্ট খেলে, আবার নিজের একশো টেস্টেও সেঞ্চুরি করে। জাভেদ মিঞাদাদ ও অ্যালেক্স স্টুয়ার্টেরও এই কীর্তি আছে।’’

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...