Wednesday, June 24, 2026

অ্যাস্টনকে খুনের হুমকি খারিজ, পাকিস্তানে নিরাপদেই রয়েছেন স্মিথ 

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে (Ashton Agar) সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকির তদন্ত করে বিষয়টিকে খারিজ করে দিল পিসিবি, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সরকারি তদন্ত সংস্থা। বরং অস্ট্রেলীয় বোর্ডের বিবৃতি, ‘‘এই ধরনের ঘটনা সামলানোর মতো যথার্থ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর নেই। তবে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। এই বিষয়ে আর কোনও মন্তব্য নয়।’’ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith) মঙ্গলবার বলে দিলেন, তাঁরা পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থায় খুশি।

স্মিথ (Steve Smith) এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে সচেতন। দুর্ভাগ্যজনক ঘটনা এই প্ল্যাটফর্মে ঘটে থাকে। কিন্তু পাকিস্তানে আসার পর এখানে দেখছি, অনেকেই আমাদের জন্য কাজ করছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা আছে। আমরা সম্পূর্ণ নিরাপদ বোধ করছি।’’

আরও পড়ুন: বিশ্ব ফুটবলে ক্রমশ একঘরে রাশিয়া: যুদ্ধ নয়, শান্তি চাই, বার্তা রোনাল্ডোর

পাকিস্তানে খেলার চ্যালেঞ্জটা উপভোগ করতে চান স্মিথ। বলেন, ‘‘এখানে এসে ক্রিকেট খেলতে পেরে দারুণ লাগছে। এই প্রথম আমাদের অনেকে এই দেশে এসেছে। আমরা জানি পাকিস্তানিরা ক্রিকেট নিয়ে কতটা আবেগপ্রবণ।’’ পাকিস্তানে আসার আগে মাথায় বলের আঘাত পেয়েছিলেন। তাই অজি তারকা ব্যাটার বলেন, ‘‘আঘাত সামলে উঠেছি। নেটে প্রথম সেশনে ফাস্ট বোলিং খেলেছি। সাইড আর্ম এবং স্পিনারদেরও খেলেছি।’’

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...