Saturday, April 4, 2026

আনিস-কাণ্ডে মিছিল ISF-এর, ঘোলাজলে বাম ছাত্র-যুব সংগঠন

Date:

Share post:

ফের ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে রাজনীতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে জোরকদমে চলছে তদন্ত। ইতিমধ্যেই দুজন পুলিশকর্মী গ্রেফতার হয়েছেন। তাঁদের পুলিশ হেফাজতে হয়েছে। আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছে। তারপরেও আনিসের মৃত্যু নিয়ে মঙ্গলবার কলকাতায় মিছিল করল আইএসএফ (ISF)। ফের মিছিলে বাম ছাত্র–যুব সংগঠনের সদস্যরাও।

এদিন দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু করে আইএসএফ। ছিলেন ISF প্রধান আব্বাস সিদ্দিকি ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। DYFI ও SFI-ও শিয়ালদহ থেকে মিছিল করে। কলেজ স্ট্রিট পর্যন্ত যায় তারা। এদিকে, এদিন আনিসের বাবা সালেম খানকে দেখতে তাঁর বাড়ি যান বাম নেতা ফুয়াদ হালিম ও প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র।

আরও পড়ুন: Body Recover: নিউটনের রবিনসন স্ট্রিটের ছায়া, পাঁচদিন সন্তানের দেহ আগলে মা!

রাজ্যে প্রাসঙ্গিকতা নেই। তাই ঘোলাজলে মাছ ধরতে নেমেছে বাম–কংগ্রেস। যেখানে তদন্ত শুরু, ২ অভিযুক্ত গ্রেফতার। সেখানে কীসের দাবিতে মিছিল? শুধু মাত্র মৃত্যু নিয়ে রাজনীতি করতেই এই বিক্ষোভ-মিছিল বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...