Friday, June 26, 2026

কলকাতা বইমেলায় এই প্রথম ‘বাংলা পক্ষ’

Date:

Share post:

কলকাতা বইমেলায় (kolkata International Book Fair 2022) এই প্রথম অংশগ্রহণ করেছে ‘বাংলা পক্ষ’ (Bangla Pokkho)। দ্বিতীয় দিন জমে উঠেছে তাঁদের স্টল। সংস্থার সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানালেন, বহু মানুষ আসছেন। সংগ্রহ করছেন আমাদের মুখপত্র ‘বাংলা পক্ষ বার্তা’ (Bangla Pokkho) এবং বিভিন্ন বই। পাশাপাশি পাওয়া যাচ্ছে মগ, ব্যাজ, টি-শার্ট ইত্যাদি। এর পাশাপাশি আয়োজিত হয়েছে বাংলা ও বাঙালিকে নিয়ে একটি প্রদর্শনী। সেটাও ঘুরে দেখছেন বহু মানুষ। বাঙালির অধিকার রক্ষায় আমরা লড়াই করছি। দশকের পর দশক ধরে দিল্লি (Delhi) আমাদের বঞ্চনা করেছে। আর নয়। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। মনে রাখবেন, একদিন সব বাঙালির হবে। সবাইকে অনুরোধ, বইমেলায় ৫২৯ নম্বর স্টলে আসুন। আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান করুন।

আরও পড়ুন-‘পছন্দমত বই পড়ো, কে কী বলছে সে দিকে মন দিও না’: মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...