Wednesday, June 24, 2026

‘অধীরগড়’ হাত-ছাড়া, বহরমপুর পুরসভা তৃণমূলের দখলে

Date:

Share post:

ভেঙে চুরমার অধীরগড়ের মিথ। বহরমপুর পুরসভা হাত-ছাড়া। বিপুল জয় তৃণমূলের। একুশের বিধানসভা নির্বাচনে বহরমপুর (Berhampore) বিধানসভা হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। এবার পুরসভাও হারাল কংগ্রেস (Congress)। আগে এই পুরসভা ছিল হাতে ছিল অধীরদের। গত পুরভোটে কংগ্রেস জিতেছিল ২৬টি আসনে। তৃণমূল পেয়েছিল মাত্র ২টি ওয়ার্ড। এবার ছবিটা উল্টে গিয়েছে।

প্রায় তিন দশক পরে বহরমপুর (Berhampore) পুরসভায় হাতছাড়া কংগ্রেসের। ২৮টি ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ২২টি। আর কংগ্রেসের ঝুলিতে মাত্র ৬টি আসন। বহরমপুর হাতছাড়া হওয়ায় রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

আরও পড়ুন-এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা বাড়াবে: তৃণমূলের জয়ী প্রার্থীদের অভিনন্দন মমতার

তবে, শুধু বহরমপুরই নয়, সার্বিকভাবেই মুর্শিদাবাদে ফল ভালো করেছে তৃণমূল (TMC)। ৭টি পুরসভার মধ্যে ৬টি তে জয় তৃণমূলের।

২০১৬-র আগে তৃণমূলের সঙ্গে জোট ভেঙেই বহরমপুরে দুর্বল হয় কংগ্রেস। বামেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেও লাভ হয়নি। জোটেও কোনও ইতিবাচক ফল হয়নি। এবার ফল ঘোষণার পরে অবশ্য সেই রিগিং-এর অভিযোগ তোলেন অধীররঞ্জন চৌধুরী। তবে, তৃণমূল নেতৃত্বের দাবি, নিজের ব্যর্থতা ঢাকতে এখনও অযৌক্তিক কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...