Wednesday, June 24, 2026

এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা বাড়াবে: তৃণমূলের জয়ী প্রার্থীদের অভিনন্দন মমতার

Date:

Share post:

বাংলায় আরও এক নির্বাচন। বাংলায় আরও এক সবুজ ঝড়। ১০৮ পুরসভা নির্বাচনে বিরোধীদের ধুলিস্যাৎ করে এখনও পর্যন্ত ১০২ টি পুরসভার দখল নিয়েছে তৃণমূল। চলছে গণনা। পুরনির্বাচনে তৃণমূলের এই বিপুল জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে দলের সকল জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি জানালেন, এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা আরও বাড়িয়ে তুলবে।

রাজ্য পুরসভা নির্বাচনে কার্যত সবুজ সাইক্লোনের পর এদিন টুইট করে সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “মা মাটি মানুষকে এই বিপুল জনাদেশ দেওয়ার জন্য সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। পুরনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সকল জয়ী প্রার্থীদের অভিনন্দন।” পাশাপাশি আরও একটি টুইটে তৃণমূল নেত্রী লেখেন, “এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা আরও বাড়িয়ে তুলবে। মানুষের কাছে আমাদের আরও বেশি নম্র করে তুলবে। আসুন আমরা একসঙ্গে শান্তি সমৃদ্ধি ও রাজ্যের উন্নয়নে সামিল হই।”

 

বুধবার রাজ্যের ১০৮ পুরসভার ফলাফল ঘোষণা শুরু হতেই দেখা যায় ১০৮ পুরসভার বেশিরভাগটাই তৃণমূলের ঝুলিতে। শেষ পাওয়া খবরে, এখনও পর্যন্ত ১০৮ পুরসভার মধ্যে ১০২টি পুরসভার দখল নিয়েছে তৃণমূল। বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপির মধ্যে তাহেরপুর পুরসভা গিয়েছে বামেদের দখলে, বাকিরা শূন্য। পাশাপাশি দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে হামরো পার্টি। ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে আরও ৪ টি পুরসভা। বলার অপেক্ষা রাখে না, পুরসভা নির্বাচনে তৃণমূলের এই বিপুল জয়ে উচ্ছ্বসিত দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে নেতা-কর্মীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...