Wednesday, June 24, 2026

Joynagar municipality : জয়নগর-মজিলপুর: স্বাধীনতার পর এই প্রথম জয় পেল তৃণমূল

Date:

Share post:

১০৮টি পুরসভার মধ্যে সবথেকে নজরকাড়া জয় এল জয়নগর-মজিলপুর পুরসভায়। ভারতের স্বাধীনতার পর থেকে এই প্রথম জয়নগর পুরসভায় জয় পেল তৃণমূল কংগ্রেস । বরাবর এই পুরসভা কংগ্রেসের দখলে ছিল। জয়নগর পুরসভায় তৃণমূল কংগ্রেস ১২ টি ওয়ার্ডে জয়ী হয়েছে । আর একটি একটি করে আসন পেয়েছে সিপিএম এবং এসইউসিআই। জয়নগর পুরসভার প্রাক্তন পৌরপ্রশাসক সুজিত সরখেল বিপুল ভোটে পরাজিত হয়েছেন।

স্বাভাবিকভাবেই খুশি আর বাঁধ মানছেনা জয়নগর বাসীদের। ফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী -সমর্থকরা। এদিন সকাল আটটায় গণনা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই স্পষ্ট হয়ে যায় কী হতে চলেছে জয়নগর পুরসভার ভবিষ্যৎ । আর তারপর থেকেই ঢোল – সবুজ আবির এবং দলের পতাকা নিয়ে পথে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। পরস্পরকে আবিরে রাঙিয়ে বিজয় উৎসব পালন করছেন তারা ।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...