Wednesday, June 24, 2026

সবুজ ঝড়ের মধ্যেও চারটি পুরসভা ত্রিশঙ্কু

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের ঝড়ে বিপর্যস্ত বিরোধীরা। তৃণমূলের দখলে (West Bengal Municipal Elections 2022 Result) ১০২ পুরসভা। বিজেপি শূন্য। বামেরা এক। পাহাড়ে নতুন শক্তি হামরো পার্টির দখলে দার্জিলিং পুরসভা। চারটি পুরসভায় ত্রিশঙ্কু।

পুরুলিয়ার ঝালদা পুরসভা, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা, এগরা এবং হুগলির চাঁপদানি পুরসভাতে ত্রিশঙ্কু। ঝালদায় মোট ১২টি ওয়ার্ড। সেখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ৫টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে। বাকি ২টিতে নির্দলরা। ফলে এখন নির্দলদের উপর অনেক কিছু নির্ভর করছে। বেলডাঙায় মোট ১৪টি ওয়ার্ড। সেখানে ৭টিতে তৃণমূল কংগ্রেস, ৩টি ওয়ার্ড পেয়েছে বিজেপি। এছাড়া ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। এগরা পুরসভায় ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে তৃণমূল কংগ্রেস, ৫টিতে বিজেপি এবং কংগ্রেস, নির্দল একটি করে ওয়ার্ড পেয়েছে। চাঁপদানি পুরসভায় ২২ টো ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১১ টি ওয়ার্ডে, ১০ টি ওয়ার্ডে নির্দল এবং একটি ওয়ার্ড পেয়েছে কংগ্রেস।

আরও পড়ুন-‘অধীরগড়’ হাত-ছাড়া, বহরমপুর পুরসভা তৃণমূলের দখলে

অন্যদিকে, যারা তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়েছেন এখনও পর্যন্ত দলের সিদ্ধান্ত তাঁদের ফিরিয়ে নেওয়া হবে না। তবে এলাকাভিত্তিক একটা পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু যারা এমনি নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে শামিল হতে চান, বোর্ড গঠনের ক্ষেত্রে সে বিষয় বিবেচনা করে দেখা হবে। এই ত্রিশঙ্কু পুরসভাগুলি (West Bengal Municipal Elections 2022 Result) শেষ পর্যন্ত সঠিক কোন জায়গায় আসে, কোন জোট বোর্ড গঠন করতে পারে সেটাই এখন দেখার।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...