Wednesday, April 8, 2026

মরুভূমির মরুদ্যান তাহেরপুর, আশা জাগিয়ে টিকে রইল লাল দুর্গ

Date:

Share post:

বাংলায় আরও এক নির্বাচন। বাংলায় আরও এক সবুজ ঝড়। তবে সবুজ সাইক্লোনের মাঝেও অস্তিত্ব টিকিয়ে রাখল বাম(Left party)। সিপিএমের(CPIM) জন্য মরুভূমির মরুদ্যান হয়ে টিকে রইল তাহেরপুর পুরসভা। গতবারের পর এবারও বামেদের হৃদয়ে নতুন আসার সঞ্চার করে নদিয়ার তাহেরপুর পুরসভার(Taherpur Municipalty) দখল নিয়েছে লালা পার্টি। বর্তমান পরিস্তিতিতে বাম নেতৃত্বদের জন্য যা আশা ব্যাঞ্জক বলাই যায়।

বুধবার রাজ্যের ১০৮ পুরসভার ফলাফল ঘোষণা শুরু হতেই দেখা যায় ১০৮ পুরসভার বেসিরভাগটাই তৃণমূলের ঝুলিতে। তবে বেলা গড়াতেই বাকি রাজনৈতিক দলগুলির শূন্য হয়ে থাকা ছবিতে সামান্য পরিবর্তন ঘটে। দেখা যায়, বেহাল পরিস্থিতির মাঝে তাহেরপুরের দৌলতে কোনও মতে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে বাম। এই পুরসভার মোট ১৩ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডে জিতেছে বামেরা। পাশাপাশি বাকি ৫ টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। অবশ্য ১০৮ পুরসভায় বিজেপি ও কংগ্রেস এখনও পর্যন্ত শূন্য। পাশাপাশি দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে হামরো পার্টি। দার্জিলিং পুরসভায় মোট ৩২ টি ওয়াডের মধ্যে ১৮ টিতে জয়ী হয়েছে হামরো পার্টি। জিএনএলএফ ভেঙে প্রথমবার রাজনীতির লড়াইয়ে নেমে এই সাফল্য নিশ্চিতভাবেই প্রশংসনীয়। পাশাপাশি দার্জিলিং পুরসভার ৫ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাটপা নোরবু শেরপা ও গণেশ সার্কি জয়ী হয়েছেন।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...